ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 50

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারেক রহমান তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে যমুনায় যান। সেখানে অধ্যাপক ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

বাসস জানায়, এর আগে যুক্তরাজ্যের লন্ডনে সফরকালে গত বছরের ১৩ জুন প্রথমবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। এর ১০ দিনের মাথায়, ৯ জানুয়ারি দলের জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে মিলিত হলেন তিনি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশঃ ০২:৪৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬