ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক ছাত্রীকে ঘিরে দুই শিক্ষার্থীর দ্বন্দ্বে উত্তেজনা, সংঘর্ষের জেরে জিকেপি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশঃ ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 22

ময়মনসিংহের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে ঘিরে দুই শিক্ষার্থীর দ্বন্দ্বে দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ জিকেপি কলেজে এক ছাত্রীকে পছন্দ করা নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানটান উত্তেজনার পর বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পছন্দ করত। কিন্তু একই ছাত্রীকে প্রথম বর্ষের অপর এক শিক্ষার্থীও পছন্দ করায় দুই শিক্ষার্থীর মধ্যে বিরোধ তৈরি হয়। এই বিরোধ থেকেই সোমবার সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে বাকবিতণ্ডা শুরু হয়, যা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন দুই বর্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এ সুযোগে আশপাশের কিছু স্থানীয় ব্যক্তি কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ে এবং টিনশেড ঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুর করে। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিকেপি কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে কলেজে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা ও কলেজের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা কমিটির জরুরি সভায় কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, এক মেয়েকে দুজন পছন্দ করার মতো সামান্য বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কলেজ বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

এক ছাত্রীকে ঘিরে দুই শিক্ষার্থীর দ্বন্দ্বে উত্তেজনা, সংঘর্ষের জেরে জিকেপি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশঃ ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫