ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 92

রাজশাহীর চারঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) এবং এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তুহিন ও শিমুল মারা যান। গুরুতর আহত অবস্থায় মারুফকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর প্রাণহানি

প্রকাশঃ ০৯:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫