ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 34

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভোটের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাঁকে টাকাসহ আটক করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ সব মিলিয়ে ৭৪ লাখ টাকা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী প্রথমে তাঁকে বিমানবন্দরে আটক করে এবং পরে থানায় খবর দেয়।

এর আগে দুপুর পৌনে একটার দিকে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বিমানবন্দরে বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে এবং তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। পরে সবার উপস্থিতিতে টাকা গুনে মোট ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তাঁর ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান থাকলেও তাঁকে আটক করা হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন বলেন, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়া এলাকায় এবং তিনি শিক্ষকতা করেন। ব্যাগে থাকা টাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেখানে ৫০ থেকে ৬০ লাখ টাকার মতো রয়েছে এবং এটি তাঁর ব্যবসা, বিশেষ করে গার্মেন্টস–সংক্রান্ত অর্থ।

জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা জানান, তাঁর বুকে ব্যথা ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্বাচনী পরিবেশে এ ধরনের বিপুল পরিমাণ অর্থ বহনের ঘটনাকে সংবেদনশীল হিসেবে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

শেয়ার করুন

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

প্রকাশঃ ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬