ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 4

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আজ রোববার ঢাকার আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা পুলিশের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলার তদন্ত করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক আমির হামজা। তিনি ৯ জুন ফাহিমকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য ১৪ জুন তারিখ নির্ধারণ করেন।

পুলিশের আবেদনে বলা হয়, ফাহিম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিরা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। এতে অর্থের জোগানদাতা হিসেবে ফাহিমের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। তাকে গ্রেপ্তার দেখানো ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজন বলে আবেদনে বলা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি রমনা পার্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের একটি স্থানে আসামিরা গোপন বৈঠকে মিলিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক রেজাউল করিম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা এলাকায় ফাহিমকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে গুলশান থানায় হস্তান্তরের পর জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩০ মার্চ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।

প্রাসঙ্গিক

শেয়ার করুন

সন্ত্রাসবিরোধী মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রকাশঃ ০২:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬