ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের দিনে বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ সাতজনের মৃত্যু

  • প্রকাশঃ ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 54

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মারা যান মো. মনু মিয়া। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক পোলিং কর্মকর্তাসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কেউ ভোট দিতে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি ঘটনায় মৃত্যুকে ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে।

খুলনায় বিএনপি নেতার মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

বিএনপির অভিযোগ, ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতরে প্রতিপক্ষ জামায়াতের কর্মীরা তাঁকে ধাক্কা দিলে তিনি পড়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, কেন্দ্রে উত্তেজনার মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে কচি মাথায় আঘাত পান।

তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে তিনি দাবি করেন।

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন কেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) অজ্ঞান হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

সাতক্ষীরায় ভোট দিতে গিয়ে মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় ভোট দিতে যাওয়ার পথে অনাথ ঘোষ (৬৫) অসুস্থ হয়ে মারা যান। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে লাইনে দাঁড়িয়ে মৃত্যু

চট্টগ্রাম-৯ আসনের একটি ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে মো. মনু মিয়া (৫৭) অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

ভৈরবে তাড়া খেয়ে মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর তাড়ায় দৌড়ে পালানোর সময় তিনি পড়ে যান।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা যান। প্রিসাইডিং কর্মকর্তা জানান, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধায় ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় ভোট দিয়ে ফেরার পথে বাছের চৌধুরী (৬০) অসুস্থ হয়ে মারা যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভোটের দিনে বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ সাতজনের মৃত্যু

প্রকাশঃ ০৭:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬