ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৫:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 2

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জন্মদিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। দুই নেতার সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধ, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এবং বিভিন্ন কূটনৈতিক বিষয় উঠে এসেছে।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা। ট্রাম্প রোববার ৮১ বছরে পা দেন।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই ফোনালাপে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়টি আবারও তুলে ধরেন।

উশাকভ বলেন, আলোচনার সময় উভয় নেতা এ বিষয়েও একমত হয়েছেন যে, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই আবার রাশিয়া সফর করবেন।

ফোনালাপে পুতিন ট্রাম্পকে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি বৈঠক করতে চান, তাহলে তাকে মস্কোতে আসতে হবে। তবে পুতিনের এই প্রস্তাব জেলেনস্কি অতীতেও প্রত্যাখ্যান করেছেন।

ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রাম্প পুতিনকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ–সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ট্রাম্প একই দিনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন।

ফোনালাপে জেলেনস্কি ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে তিনি বলেন, “অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের বেশ বিস্তারিত আলোচনা হয়েছে। যার মধ্যে নিশ্চিতভাবেই শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও ছিল।”

চলতি সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিতব্য বিশ্বের শীর্ষ সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭ সম্মেলনের প্রসঙ্গ তুলে জেলেনস্কি বলেন, “আমরা একমত হয়েছি, জি-৭ সম্মেলনে আমাদের বৈঠকের সময় এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব।”

ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে ট্রাম্পের সঙ্গে পুতিন ও জেলেনস্কির এই পৃথক ফোনালাপ নতুন করে আলোচনায় এসেছে।

শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

প্রকাশঃ ০৫:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬