ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসকদের সম্মতি সাপেক্ষে রোববারই লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 41

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে আগামী রোববারই তাকে লন্ডনে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের সম্মতি পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাকে ইংল্যান্ডে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি কারাগারে থাকার সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় আরও অসুস্থ হয়ে পড়েছেন।”

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন। তার চিকিৎসায় কোনো ধরনের বিলম্ব করতে চাই না। চিকিৎসকরাই জানাবেন—তিনি ফ্লাই করতে পারবেন কি না।

এর আগে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে পারেনি বলে জানান বিএনপি মহাসচিব। তবে সবকিছু স্বাভাবিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

এরপর চিকিৎসকদের মূল্যায়নের ভিত্তিতেই লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানান দলটির মহাসচিব।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

চিকিৎসকদের সম্মতি সাপেক্ষে রোববারই লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রকাশঃ ০২:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫