ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 12

নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি–সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরিশালের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ নোটিশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৭ জানুয়ারি নুরুল হক নুর নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন, যা নির্বাচন আচরণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার এলাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নুরের অনুসারীরা ভাঙচুর চালান। এ ঘটনায় কয়েকজন কর্মী-সমর্থক আহত হন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। যা নির্বাচন আচরণবিধিমালার ৬(ক) ধারার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়েছে, কেন নুরুল হক নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে আগামী ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দশমিনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

স্বতন্ত্র প্রার্থী সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশঃ ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬