ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল: ভোলা-২ আসনে ব্যতিক্রমধর্মী নির্বাচনী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 26

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যতিক্রমধর্মী এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোট প্রার্থীর সমর্থকেরা কাফনের কাপড় পরিধান করে মিছিলে অংশ নেন, যা নির্বাচনী প্রচারণার পাশাপাশি প্রতীকী প্রতিবাদ হিসেবেও বিবেচিত হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দৌলতখান পৌর শহর থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। একই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

স্থানীয় নেতাকর্মীরা জানান, কাফনের কাপড় পরে মিছিল করার মাধ্যমে তারা একটি বার্তা দিতে চেয়েছেন—ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তাঁদের ভাষায়, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনে জীবন দিতেও তারা প্রস্তুত এবং কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না।

গণমিছিলে বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও প্রার্থী মুফতি ফজলুল করিম বলেন, কেউ ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করলে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকেরা জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করবে। তিনি আরও বলেন, কোনো অন্যায় ও অনিয়ম বরদাস্ত করা হবে না।

ব্যতিক্রমধর্মী এই কর্মসূচিকে ঘিরে দৌলতখান উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে রাজনৈতিক প্রতিবাদের প্রতীকী ভাষা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নির্বাচনী প্রচারণার নতুন কৌশল হিসেবে মূল্যায়ন করছেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে মিছিল ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কাফনের কাপড় পরে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল: ভোলা-২ আসনে ব্যতিক্রমধর্মী নির্বাচনী কর্মসূচি

প্রকাশঃ ১১:৩৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬