ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৫:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 41

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে আইটি পার্ক সচল করে তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি কর্মসংস্থান সৃজন, পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্প সচল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন। জনসভা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয়। তারেক রহমান বলেন, “আজ আমি অন্য দলের সমালোচনা করতে আসিনি, আমি বলব জনগণের কথা, এলাকার মানুষের উপকার হয়—এটাই আমার উদ্দেশ্য।”

তারেক রহমান বলেন, রাজশাহী শহরের ভাবমূর্তির কথা মনে আসলেই প্রথম পদ্মা নদী এবং শিক্ষা নগরীর কথাই স্মরণ হয়। তিনি জানান, আইটি ভিলেজ কার্যত অচল রয়েছে, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বর্তমানে কার্যকর নয়, যা পুনরায় সচল করা হবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন, ধানের শীষে জয় হলে কৃষি ঋণ সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হবে।

কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রত্যেক কৃষকের হাতে কৃষি কার্ড বিতরণ করা হবে, যাতে সার, বীজ ও ঋণ সরাসরি পৌঁছায়। নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে সংসারের ন্যূনতম ব্যয় সামাল দেওয়া যায়।

তারেক রহমান বলেন, রাজশাহীতে আইটি পার্ক সচল করে তরুণদের দক্ষ করে তোলা হবে এবং বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমাতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি যোগ করেন, দেশে চিকিৎসা নিশ্চিত করতে পারলে বৈদেশিক মুদ্রা দেশের ভেতরেই থাকবে।

সভায় তিনি নির্বাচনী দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, গণতন্ত্র থাকলেই জনগণের প্রকল্প বাস্তবায়ন সম্ভব। আমরা ধর্ম নয়, মানুষ দেখি—মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সকলকে নিয়ে শান্তিতে বসবাস করব।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাজশাহীতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই: তারেক রহমান

প্রকাশঃ ০৫:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬