ঢাকা ০৭:৩০ , Thu, ০৯ Jul ২০২৬
খেলাধুলা
ফুটবল

বিশ্বকাপে হ্যাটট্রিকের পর আরো তিন রেকর্ডের পথে লিওনেল মেসি

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ২১ জুন ২০২৬, ০২:২৫
  • / 32

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে তিনি একাই তিনটি গোল করে দলের জয় নিশ্চিত করেন এবং একই সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ড। এই পারফরম্যান্সের পর আরও তিনটি বড় রেকর্ডের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬। এই গোলসংখ্যার মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ডের সমান অবস্থানে পৌঁছেছেন। আগামী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই ১৭ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন মেসি।

শুধু গোলসংখ্যার রেকর্ডই নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন তার সামনে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার রেকর্ডের সমান। পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা জয় পেলে এবং মেসি মাঠে থাকলে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার হিসেবে এককভাবে শীর্ষে উঠে আসবেন।

আরেকটি রেকর্ড দূরপাল্লার গোলসংক্রান্ত। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে করা প্রথম গোলটি ছিল তার বিশ্বকাপে পঞ্চম দূরপাল্লার গোল। এই রেকর্ড দীর্ঘদিন ধরে ধরে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনো।

রিভেলিনো ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ারে এবং পূর্ব জার্মানির বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেন। কয়েক দশক ধরে অপরিবর্তিত থাকা সেই রেকর্ডে এখন সমান অবস্থানে মেসি। তার পাঁচটি দূরপাল্লার গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে, ২০১৪, ২০২২ এবং ২০২৬ আসরে।

❤️
👏
🙂
😞

বিশ্বকাপে হ্যাটট্রিকের পর আরো তিন রেকর্ডের পথে লিওনেল মেসি

প্রকাশঃ ২১ জুন ২০২৬, ০২:২৫