ঢাকা ০৮:১৯ , Sun, ১৮ Oct ২০২৬

নিউইয়র্কে নৃত্যশিল্পী ও শিক্ষক তাসীন ফেরদৌসের অকাল মৃত্যু, শোকের ছায়া প্রবাসী কমিউনিটিতে

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্ক
  • প্রকাশঃ ১৮ অক্টোবর ২০২৬, ১৯:৪৫
  • / 4
প্রয়াত নৃত্যশিল্পী ও শিক্ষক তাসীন ফেরদৌস। ছবি: কোলাজ- প্রজন্ম কথা

নিউইয়র্ক, ১৮ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩৫ বছর বয়সে মারা গেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষক তাসীন ফেরদৌস। রোববার (১৮ অক্টোবর) ভোরে কুইন্সের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নিউইয়র্কের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) অন্যতম প্রতিষ্ঠাতা ও শৈল্পিক পরিচালক অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদের একমাত্র কন্যা।পারিবারিক ও কমিউনিটি সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হওয়ার পর শনিবার তাঁকে জরুরি ভিত্তিতে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তাসীন ফেরদৌস স্বামী, শিশুপুত্র লুকাস, বাবা-মা, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

পেশাগত জীবনে তাসীন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি শাস্ত্রীয় ও ঐতিহ্যবাহী নৃত্যচর্চার মাধ্যমে তিনি প্রবাসে বাংলা সংস্কৃতি তুলে ধরেছেন। তাঁর নৃত্যশিক্ষার শুরু শৈশবে মায়ের অনুপ্রেরণায় বিপার মাধ্যমে। পরে লোকনৃত্য ও সমসাময়িক নৃত্যে দক্ষতা অর্জন করেন তিনি।

১৩ বছর বয়সে নিউইয়র্কের শিব জ্যোতি ড্যান্স একাডেমিতে প্রখ্যাত নৃত্যগুরু তেজস্বিনী রাজের অধীনে ভরতনাট্যম শেখা শুরু করেন তাসীন। আট বছর ধরে নিবিড় অনুশীলনের পর ২০১৩ সালে তিনি ভরতনাট্যমের আনুষ্ঠানিক একক পরিবেশনা ‘আরাঙ্গেত্রাম’ সম্পন্ন করেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এই গুরুত্বপূর্ণ মঞ্চাভিষেক তাঁর শিল্পীজীবনের উল্লেখযোগ্য অধ্যায় ছিল।

বিপা ও শিব জ্যোতি ড্যান্স একাডেমির সঙ্গে যুক্ত থেকে তাসীন নিউইয়র্কের বহুসাংস্কৃতিক মঞ্চ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আয়োজনে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে তিনি বাংলা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্রুকলিনের কেনসিংটনসহ বিভিন্ন এলাকায় অভিবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা এবং সমাজসেবামূলক উদ্যোগেও সক্রিয় ছিলেন তিনি।

মাত্র ৩৫ বছর বয়সে তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিতজনদের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত মা অ্যানি ফেরদৌস, বাবা জাফর আহমেদসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

❤️
👏
🙂
😞

নিউইয়র্কে নৃত্যশিল্পী ও শিক্ষক তাসীন ফেরদৌসের অকাল মৃত্যু, শোকের ছায়া প্রবাসী কমিউনিটিতে

প্রকাশঃ ১৮ অক্টোবর ২০২৬, ১৯:৪৫