ঢাকা ১১:২০ , Wed, ০৯ Sep ২০২৬
বিশ্বসমাচার
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ

সিডনি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬
  • / 1
ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান ছবি: সংগৃহীত

সিডনি, ৯ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হওয়ার মর্যাদা অর্জন করেছেন এলিজা আজাদ।

মঙ্গলবার রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে তাঁকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। প্রতিক্রিয়ায় এলিজা আজাদ বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের সরাসরি ভোটে এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তাঁর দায়বদ্ধতা ও কাজের পরিধি আরও বেড়েছে।

এলিজা আজাদের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। তিনি বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলামের মেয়ে। দুই দশকের বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। পরে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন।

বাংলাদেশি-অস্ট্রেলিয়ান এলিজা আজাদ বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তিনি চান, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসুক। এই পথচলায় স্বামী, সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতার পাশাপাশি বাংলাদেশি ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন পেয়েছেন বলেও জানান তিনি। এসব সমর্থনকে নিজের বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন এলিজা আজাদ।

এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় সিডনির বাংলাদেশি কমিউনিটিতেও আনন্দ দেখা দিয়েছে। ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করছেন। স্থানীয় সরকারে তাঁর এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরার পাশাপাশি সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল এবং মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্বে রয়েছেন।

❤️
👏
🙂
😞

অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা আজাদ

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬