ঢাকা ০৮:৫৮ , Tue, ১৫ Sep ২০২৬
যুক্তরাজ্য
লন্ডন

বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪
  • / 1
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি স্কলারশিপ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের Imperial College London। প্রতিষ্ঠানটির ‘প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপ’ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে ৫০ জনকে বৃত্তি দেওয়া হবে।

স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য বিবেচিত হতে পারবেন। জাতীয়তার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি। তবে সংশ্লিষ্ট বিভাগভেদে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত আলাদা শর্ত থাকতে পারে।

বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সর্বোচ্চ সাড়ে তিন বছর বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে পুরো পিএইচডি মেয়াদের টিউশন ফি বহন করা হবে। ফলে নির্বাচিত গবেষকদের নিজস্বভাবে টিউশন ফি দেওয়ার প্রয়োজন হবে না।

এ ছাড়া জীবনযাত্রার ব্যয় মেটাতে বছরে ২৭ হাজার ৩৬ পাউন্ড করে উপবৃত্তি দেওয়া হবে। পিএইচডির প্রথম তিন বছর গবেষণা-সংক্রান্ত খরচে সহায়তার জন্য প্রতিবছর আরও ২ হাজার পাউন্ড করে ভোগ্য তহবিল পাওয়ার সুযোগ থাকবে।

স্কলারশিপপ্রাপ্তরা ইমপেরিয়াল কলেজের গ্র্যাজুয়েট স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য কলেজে থাকা বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের কোর্স ব্যবহারের সুযোগও থাকবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের স্নাতকোত্তর পর্যায়ে ডিস্টিংশন বা সমমানের ফলাফল থাকতে হবে। যাঁরা স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ একাডেমিক দক্ষতা দেখিয়েছেন, কিন্তু স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণির ডিগ্রি অর্জন করেননি, তাঁরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে আবেদন করতে পারবেন।

এই বৃত্তির জন্য যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কিছু বিভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি গ্রহণ না করায় আবেদন করার আগে সংশ্লিষ্ট বিভাগের যোগ্যতা ও ভর্তি শর্ত যাচাই করতে হবে।

বৃত্তিটি কেবল নতুন পিএইচডি আবেদনকারীদের জন্য। ইমপেরিয়াল কলেজে বর্তমানে পিএইচডি করছেন এমন শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন বা বিবেচিত হতে পারবেন না।

আবেদন করতে হবে যেভাবে

এই স্কলারশিপের জন্য আলাদা কোনো আবেদন ফরম নেই। আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে ইমপেরিয়াল কলেজে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিভাগ আবেদনকারীর একাডেমিক যোগ্যতা ও সম্ভাবনা বিবেচনা করে তাঁকে স্কলারশিপের জন্য প্রক্রিয়াধীন করবে।

তবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট পিএইচডি বিভাগ নির্ধারিত অতিরিক্ত যোগ্যতা ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে পছন্দের বিভাগের শর্তগুলো ভালোভাবে যাচাই করা জরুরি।

ইমপেরিয়াল কলেজের প্রেসিডেন্টস পিএইচডি স্কলারশিপের বিস্তারিত তথ্য

২০২৬ সালের এই বৃত্তির জন্য আবেদনের শেষ সময় ২ নভেম্বর ২০২৬

❤️
👏
🙂
😞

বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ

প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪