ঢাকা ১২:১২ , Fri, ১৩ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

কোরআনে হাত রেখে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ

মুশফিকুর রহমান যুক্তরাষ্ট্র
  • প্রকাশঃ ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫
  • / 12
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আব্দুল এল-সায়েদ শপথ গ্রহণের সময় পবিত্র কোরআন ব্যবহারের পরিকল্পনা করছেন। ছবি: সংগৃহীত

ওয়াশিংটন, ১৩ নভেম্বর (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত আব্দুল এল-সায়েদ পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ সালে নতুন সিনেটর হিসেবে শপথ নেওয়ার সময় তিনি ঐতিহাসিক দুটি কোরআনের যেকোনো একটিকে বেছে নিতে পারেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কোন কোরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এল-সায়েদ। তাঁর বিবেচনায় রয়েছে দুটি ঐতিহাসিক কোরআন। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অত্যন্ত প্রাচীন একটি কোরআন।

জেফারসনের কোরআনটি এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শপথ গ্রহণের সময়ও ব্যবহৃত হয়েছিল। ২০০৭ সালে কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় কিথ এলিসন এই কোরআন ব্যবহার করেছিলেন।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েন তিনি।

বিজ্ঞাপন

আগামী ৩ জানুয়ারি নতুন মেয়াদের সিনেটের কার্যক্রম শুরুর আগে নির্বাচিত অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে শপথ নেবেন এল-সায়েদ।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। তাঁরা নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মগ্রন্থ ব্যবহার করতে পারেন, আবার ধর্মগ্রন্থ ছাড়াও শপথ নিতে পারেন।

এল-সায়েদের এই শপথের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

কোরআনে হাত রেখে শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ

প্রকাশঃ ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫