ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 51

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো দ্রুত প্রবর্তন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ও জনবল বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। তিনি বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হলে সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। উপযুক্ত বেতন কাঠামো ছাড়া বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখা সম্ভব নয়। তাই শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন বলেন, স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে রাস্তায় দাঁড়াতে হওয়া আমাদের জন্য দুঃখজনক। গত ১০ বছরে মাত্র একটি পে-স্কেল কার্যকর হয়েছে, অথচ এর আগের ১০ বছরে তিনটি পে-স্কেল হয়েছিল। বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও সরকারি চাকরিজীবীদের আয় সে অনুপাতে বাড়ে না। শিক্ষকদের অবহেলিত রেখে সমাজ এগিয়ে যেতে পারে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্বতন্ত্র বেতন স্কেলের দাবি শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। এ দাবিতে আগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মান উন্নয়ন না হলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতায় আগ্রহ হারাবে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বোচ্চ মেধার প্রতিনিধিত্ব করেন। তাঁদের যথাযথ সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ কমে যাবে। এজন্য শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন জরুরি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং ইউজিসির বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে দ্রুত স্বতন্ত্র বেতন কাঠামো কার্যকর ও শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

প্রকাশঃ ০৩:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬