ঢাকা ০৬:৩৭ , Thu, ১৬ Jul ২০২৬
ইউরোপ
জার্মানি

৬২ দেশের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বহাল রাখল জার্মানি

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৫ জুলাই ২০২৬, ২২:৫৬
  • / 7
ছবি: সংগৃহীত

জার্মানি ২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকা অনুযায়ী, এসব দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসা কিংবা অন্যান্য স্বল্পমেয়াদি প্রয়োজনে ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। তবে এই সুবিধার আওতায় বাংলাদেশ নেই। ফলে বাংলাদেশি নাগরিকদের জার্মানি ভ্রমণের জন্য আগের মতোই প্রয়োজনীয় ভিসা নিতে হবে।

জার্মান পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসামুক্ত তালিকায় থাকা দেশগুলোর নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থান করতে পারবেন। এ সময় তারা পর্যটন, ব্যবসায়িক বৈঠক কিংবা পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন।

তবে এই ভিসামুক্ত প্রবেশের সুবিধা জার্মানিতে চাকরি বা কর্মসংস্থানের অনুমতি দেয় না। কর্মসংস্থানের জন্য দেশটির প্রচলিত ভিসা ও অভিবাসন বিধিমালা অনুসরণ করতে হবে।

ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং ইসরাইল।

এ ছাড়া তালিকাভুক্ত কয়েকটি দেশের নাগরিক জার্মানিতে প্রবেশের পর দেশটির অভিবাসন আইন অনুযায়ী নির্দিষ্ট ধরনের আবাসিক অনুমতি বা রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে জার্মানির প্রচলিত অভিবাসন বিধিমালা অনুসরণ করতে হবে।

জার্মানিতে স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুযোগ পাওয়া দেশগুলো হলো আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, ইসরাইল, জাপান, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সার্বিয়া, সেশেলস এবং সিঙ্গাপুর।

এ ছাড়া সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি এবং ভেনেজুয়েলার নাগরিকরাও এই ভিসামুক্ত সুবিধার আওতায় থাকবেন।

❤️
👏
🙂
😞

৬২ দেশের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বহাল রাখল জার্মানি

প্রকাশঃ ১৫ জুলাই ২০২৬, ২২:৫৬