রোডস স্কলারশিপে অক্সফোর্ডে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ, চলছে আবেদন
- প্রকাশঃ ০২ অগাস্ট ২০২৬, ১৬:৪৮
- / 8
উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোডস স্কলারশিপ। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি থেকে শুরু করে আবাসন, ভাতা, ভিসা ও ভ্রমণ ব্যয়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আগামী অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
রোডস স্কলারশিপ বিশ্বের প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপগুলোর একটি। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে এই কর্মসূচি।
স্কলারশিপের সুবিধা
রোডস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন:
- সম্পূর্ণ টিউশন ফি;
- আবাসন সুবিধা;
- উপবৃত্তি হিসেবে বছরে ২০ হাজার ৪০০ পাউন্ড;
- যাওয়া-আসার বিমান ভাড়া;
- ভিসা ফি;
- স্বাস্থ্যবিমা সুবিধা।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের জন্য নির্ধারিত যোগ্যতাগুলো হলো:
- বয়স সাধারণত ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ২৭ বছর পর্যন্ত আবেদন করা যেতে পারে;
- স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
- শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে;
- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় যেসব নথি প্রয়োজন হবে:
- জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে);
- জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি;
- সব অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ (যেমন আইইএলটিএস, প্রয়োজন অনুযায়ী);
- রেফারেন্স লেটার।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, যোগ্যতার বিস্তারিত শর্ত এবং প্রয়োজনীয় নির্দেশনা রোডস স্কলারশিপের নির্ধারিত আবেদন পোর্টালে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় আগামী অক্টোবর ২০২৬।





















