ঢাকা ০৯:৪৪ , Sat, ১২ Sep ২০২৬

সিডনিতে জেমসকে দেখেই রূপমের উচ্ছ্বাস, ‘জয় রক এবং জয় গুরু’

কাউসার খান সিডনি
  • প্রকাশঃ ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮
  • / 10
সিডনিতে সাক্ষাৎ করেছেন নগরবাউল জেমস ও ফসিলসের প্রধান কণ্ঠশিল্পী রূপম ইসলাম আয়োজকদের সৌজন্যে

সিডনি, ১২ সেপ্টেম্বর (প্রজন্ম কথা) – দুই বাংলার রকসংগীতের দুই পরিচিত মুখ আবারও এক মঞ্চে। অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন নগরবাউলখ্যাত জেমস। তাঁকে স্বাগত জানাতে দেখা গেল পশ্চিমবঙ্গের ব্যান্ড ফসিলসের প্রধান কণ্ঠশিল্পী রূপম ইসলামকে। সাক্ষাতে জেমসকে ‘মহাগুরু’ বলে সম্বোধন করে পুরোনো স্মৃতি রোমন্থন করেন রূপম।

শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে একই মঞ্চে গান করবেন জেমস ও রূপম ইসলাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি সিডনিতে তাঁদের প্রথম যৌথ মঞ্চ পরিবেশনা। অনুষ্ঠানটি ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলা গানের শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সিডনিতে পৌঁছানোর পর জেমসের সঙ্গে দেখা করে সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন রূপম। ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি, আসছ তো সবাই?’

ভিডিওতে জেমসের সঙ্গে আলাপের সময় রূপম বলেন, তাঁর পাশে দাঁড়ানো থেকে শুরু করে একসঙ্গে কনসার্ট করার পুরো অভিজ্ঞতাই তাঁর কাছে বিশেষ। নিজের সুর ও গানের মাধ্যমে জেমস বাংলা ভাষাভাষী শ্রোতাদের একাধিক প্রজন্মকে প্রভাবিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

আলাপচারিতায় প্রায় দুই দশক আগের স্মৃতিও ফিরে আসে। ২০০৭ সালের ঢাকার ‘রক ফেস্ট’-এ জেমসের সঙ্গে প্রথম দেখা হওয়ার কথা জানান রূপম। সেই সময় জেমস তাঁকে ঢাকায় গেলে নিজের গাড়িতে শহর ঘুরিয়ে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘদিনেও সেই প্রতিশ্রুতি পূরণ না হলেও এবার জেমস জানান, ঢাকায় যাওয়ার অপেক্ষা না করে সময় মিললে সিডনিতেই দুজন ঘুরতে বের হতে পারেন।

জেমসকে ঘিরে সংগীতাঙ্গনে প্রচলিত একটি ধারণা নিয়েও মজা করেন রূপম। তাঁর ভাষায়, ‘মহাগুরু’ সহজে হাসেন না। অথচ সিডনিতে দেখা হওয়ার পর জেমসের হাসি থামছিল না, এটিকেও তিনি মজা করে ‘রেকর্ড’ হিসেবে উল্লেখ করেন।

সিডনির কনসার্ট নিয়ে জেমসও দর্শকদের প্রতি তাঁর প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রবাসের শহরটিতে বসবাসকারী বাঙালিরা বাংলা গানের প্রতি বরাবরই গভীর অনুরাগ দেখিয়েছেন উল্লেখ করে তিনি তাঁদের পছন্দ ও ভালোবাসাকে গুরুত্ব দিয়ে সেরা পরিবেশনা দেওয়ার প্রস্তুতির কথা জানান।

আয়োজক বেঙ্গলি সিনে ক্লাবের তথ্য অনুযায়ী, শনিবারের আয়োজন শুরু হবে স্থানীয় সময় বিকেল ৫টায় এবং রাত পর্যন্ত চলবে। নরওয়েস্ট কনভেনশন সেন্টারে জেমস ও রূপম ইসলামের পাশাপাশি ফসিলসের পরিবেশনাও থাকবে।

জেমস ও রূপমের এর আগেও একই মঞ্চে দেখা গেছে। ২০২৪ সালে ভারতে আয়োজিত ‘পুজোওয়ালাদের গান’ অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে গান পরিবেশন করেছিলেন। এবার সিডনিতে তাঁদের পুনর্মিলন বাংলা রকসংগীতের দুই ধারার শ্রোতাদের জন্য নতুন করে আগ্রহ তৈরি করেছে।

বর্তমানে দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট নিয়ে ব্যস্ত জেমস। ইউরোপ সফরের পর এবার তাঁর অস্ট্রেলিয়া সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হয়ে উঠেছে সিডনির এই কনসার্ট।

❤️
👏
🙂
😞

সিডনিতে জেমসকে দেখেই রূপমের উচ্ছ্বাস, ‘জয় রক এবং জয় গুরু’

প্রকাশঃ ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮