ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে কী হচ্ছে— রাজধানীতে আগুন, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১ জন! ১৩ নভেম্বরকে ঘিরে অস্থিরতা বাড়ছে

শাহারিয়া নয়ন
  • প্রকাশঃ ০২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 50

ঢাকা আজ এক অনিশ্চিত, উদ্বেগময় নগরী। ভোর থেকে দুপুর পর্যন্ত শহরের আকাশে ভাসছে ধোঁয়া, রাস্তায় আতঙ্ক, মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট—বাংলাদেশের রাজধানী যেন পরিণত হয়েছে এক আতঙ্কিত নগরীতে।

সোমবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটে চলেছে একের পর এক ভয়াবহ ঘটনা— দুই বাসে আগুন, তিন স্থানে ককটেল বিস্ফোরণ এবং প্রকাশ্যে গুলিতে এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু। একদিনেই সংঘটিত এসব ঘটনায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় কে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে। রাজধানীজুড়ে এখন উত্তেজনা ও আতঙ্কের বাতাস—দেশে কী ঘটতে যাচ্ছে, সেই প্রশ্নেই মুখর সাধারণ মানুষ।ভোরের দিকে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ ভোর ৫টা ৪০ মিনিটে দুটি স্থানে বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে বা এর পেছনে কারা জড়িত—তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর কয়েক ঘণ্টা পরই সকালে মোহাম্মদপুর ও মিরপুরে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মোহাম্মদপুরে কবি ও চিন্তক ফরহাদ মজহার ও খাদ্যনীতিবিদ ফরিদা আখতার-এর প্রতিষ্ঠান “প্রবর্তনা”-র সামনের সড়ক ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। কেউ আহত হননি। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।

এর আগে ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, দুজনের মুখে হেলমেট ছিল, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী মামুন। সকালে রাজধানীর সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলি করে হত্যা করা হয় এক ব্যক্তিকে। পরে পুলিশ জানায়, নিহত ব্যক্তি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫)।

লালবাগ বিভাগের ডিসি আহসান উদ্দিন সামি বলেন, মামুনের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালিয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

মামুনের সহচর ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকেই তিনি গুলির ঘটনার খবর পান। পরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে গুলির শব্দে সবাই ছুটে আসে। এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একদিনে সংঘটিত আগুন, বিস্ফোরণ ও গুলির এই ধারাবাহিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সব মিলিয়ে, রাজধানীজুড়ে এখন এক অজানা চাপা উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের বাতাস।

দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা—১৩ নভেম্বরের রায় কি শুধু একটি বিচারিক সিদ্ধান্ত, নাকি এর মধ্য দিয়ে শুরু হবে নতুন এক অধ্যায়?

এই প্রশ্নই এখন ঢাকার প্রতিটি মোড়, প্রতিটি চায়ের দোকান ও মানুষের আলোচনায়।

শেয়ার করুন

দেশে কী হচ্ছে— রাজধানীতে আগুন, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১ জন! ১৩ নভেম্বরকে ঘিরে অস্থিরতা বাড়ছে

প্রকাশঃ ০২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫