ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা ও পরিবারের সদস্যরা

  • প্রকাশঃ ১২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 96

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত  

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তাঁরা যান। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় তাঁরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান।

ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান, ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। আজ শুক্রবার সকালে
নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান, ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। আজ শুক্রবার সকালে। ছবি: সংগৃহীত 

গতকাল বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ দোয়া করেন, শ্রদ্ধা জানান।

খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা
খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত 

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

শেয়ার করুন

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা ও পরিবারের সদস্যরা

প্রকাশঃ ১২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”