ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে নিরব-তাহমিদ

হামিম মন্ডল | গবি প্রতিনিধি
  • প্রকাশঃ ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 19

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদুল নিরব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেস দ্য পিপল-এর প্রতিনিধি তাহমিদ হাসান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানের মাধ্যমে এক বছর মেয়াদি এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

১০ সদস্যের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক রাজিউল ইসলাম শান্ত (খোলা কাগজ), সাংগঠনিক সম্পাদক মোবিনুল ইসলাম রাসা (বাংলাবাজার পত্রিকা), দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি (দৈনিক সকাল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস লামীসা (ঢাকা এক্সপ্রেস), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবাই ইসলাম চয়ন (দেশ দেশান্তর ২৪)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শরিফুল ইসলাম রিফাত (বাংলাদেশের খবর) ও শামীম রেজা (দৈনিক ফুলকি ও ইনসাইট ঢাকা)। সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ হাসান (ক্যাম্পাস রিপোর্ট ২৪) ও শিহাব আহসান (আজকের বাংলা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি সানজিদা জান্নাত পিংকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সদস্য এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে নিরব-তাহমিদ

প্রকাশঃ ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬