ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৫৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 75

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু আসন্ন নির্বাচনের তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন কমিশনের যাচাই-বাছাই এখনো হয়নি। তিনি মনোনয়নপত্র দাখিলের আগে ইন্তেকাল করেছেন। তাই ওনার মৃত্যু নির্বাচনের সময়সূচি বা প্রক্রিয়ার ওপর কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের সময়সূচি যথারীতি থাকবে।

তিনি আরও জানান, খালেদা জিয়া যেসব আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে উক্ত দলের বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। এই কারণে নতুন করে কোনো তফসিলে পরিবর্তন আনতে হবে না এবং বিষয়টি স্বাভাবিকভাবেই সমাধান হয়ে যাবে, মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী ছিলেন খালেদা জিয়া। গত সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না: ইসি মাছউদ

প্রকাশঃ ১২:৫৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫