ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণা ঘিরে ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 35

ভোলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থী ফজলুল করিমের পক্ষে গ্রামের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন দলটির কর্মীরা। এ সময় তাঁরা চৌকিদার বাড়ি এলাকায় পৌঁছালে টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তাঁর ভাইয়ের সঙ্গে একই ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল হালিমের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচনী প্রচারণা ঘিরে ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০

প্রকাশঃ ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬