ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ, শিগগিরই বিয়ে করবেন তরুণীকে

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৪:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 2

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জিয়া ঐলী নামের এক যুবক। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে জাহিদ ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, শিগগিরই মুসলিম রীতিতে তার সঙ্গে স্বপ্না আক্তার নামের এক তরুণীর বিয়ে সম্পন্ন হতে পারে।

জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়া ঐলীর। দীর্ঘদিন যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অনলাইনে দীর্ঘদিন যোগাযোগের পর স্বপ্নার সঙ্গে সরাসরি দেখা করতে গত সোমবার রাতে বাংলাদেশে আসেন জিয়া ঐলী। তিনি নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্নার মামার বাড়িতে ওঠেন এবং তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। বিদেশি ওই যুবককে এক নজর দেখার জন্য অনেকেই সেখানে ভিড় করেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন জিয়া ঐলী। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় জাহিদ ইসলাম।

স্বপ্না আক্তার জানান, পারিবারিক সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

স্বপ্নার পরিবারের সদস্যরা বলেন, জাহিদ ইসলাম স্বপ্নাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছেন এবং ইসলাম গ্রহণের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ, শিগগিরই বিয়ে করবেন তরুণীকে

প্রকাশঃ ০৪:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬