ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘কালিমা’কে সম্মান জানিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদি আরবের পতাকা

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ০৪:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 5

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সৌদি আরবের প্রথম ম্যাচে একটি বিশেষ দৃশ্য নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। জাতীয় সংগীত পরিবেশনের সময় অন্যান্য দেশের মতো সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। ইসলামের পবিত্র কালিমা খচিত থাকায় দেশটির পতাকার প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব ও ইরাকের পতাকায় আল্লাহর নাম রয়েছে। সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমা তাইয়্যিবা এবং ইরাকের পতাকায় ‘আল্লাহু আকবার’ লেখা আছে। যদিও ইরাক এখনো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেনি, সৌদি আরব ইতোমধ্যে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচটি ১-১ গোলের ড্রয়ে শেষ হয়।

বিশ্বকাপের প্রচলিত নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় অংশগ্রহণকারী দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করা হয়। চলতি আসরের অন্যান্য ম্যাচে জাতীয় সংগীতের সময় দুই দলের পতাকা মাঠের সমতলে নামিয়ে প্রদর্শন করা হয়েছে।

তবে সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে দেখা যায় ভিন্ন চিত্র। সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। একই সঙ্গে যাতে একটি দেশের পতাকা ওপরে এবং অন্য দেশের পতাকা নিচে রাখার কারণে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়, সে কারণে উরুগুয়ের পতাকাও ওপরে ধরে রাখা হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী, পবিত্র কালিমা খচিত জাতীয় পতাকাকে মাটিতে নামানো বা এমন কোনো স্থানে রাখা যাবে না, যা অসম্মানের কারণ হতে পারে। সেই ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতাকে বিবেচনায় নিয়েই ফিফা এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিফা জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য ফিফার এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

শেয়ার করুন

‘কালিমা’কে সম্মান জানিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদি আরবের পতাকা

প্রকাশঃ ০৪:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬