ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ম্যাচের আগের রাতে নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ০৩:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 4

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই মাঠের বাইরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে। গ্রুপ ‘জে’-এর ম্যাচকে কেন্দ্র করে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের একাংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হস্তক্ষেপ করতে হয় নিউইয়র্ক পুলিশকে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়ার। ম্যাচকে ঘিরে আগের রাতে টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন হাজারো ফুটবলপ্রেমী সমর্থক।

মরক্কো ওয়ার্ল্ড নিউজের খবরে বলা হয়েছে, শুরুতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। আর্জেন্টিনা, আলজেরিয়া ও ফ্রান্সের সমর্থকেরা নিজ নিজ দেশের পতাকা হাতে গান গাইছিলেন এবং দলের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। বিশ্বকাপের আবহে টাইমস স্কয়ার রঙিন হয়ে ওঠে বিভিন্ন দেশের সমর্থকদের উপস্থিতিতে।

তবে একপর্যায়ে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের একটি অংশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির দৃশ্য দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ের একটি অংশকে ছত্রভঙ্গও করা হয়।

তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। পুলিশও এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানায়নি।

বিশ্বকাপের শুরুতেই নিউইয়র্কের এই ঘটনা কিছুটা উদ্বেগ তৈরি করলেও আয়োজক শহরগুলোর অধিকাংশ স্থানে ভিন্ন চিত্র দেখা গেছে। বিভিন্ন দেশের সমর্থকেরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে বিশ্বকাপ উৎসব উদ্‌যাপন করছেন এবং ফুটবলের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

এদিকে ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ফুটবল মানুষকে বিভক্ত করার জন্য নয়, বরং একত্রিত করার জন্য।”

শেয়ার করুন

বিশ্বকাপ ম্যাচের আগের রাতে নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

প্রকাশঃ ০৩:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬