ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 101

খুলনা আদালতের প্রধান ফটকের বাইরে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুরে তোলা|  ছবি: সংগৃহীত

খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মো. ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, নিহত রাজনের নামে ছয়টি এবং হাসিবের নামে একাধিক মামলা রয়েছে। দুজনই স্থানীয়ভাবে শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা আসামি রাজন ও হাসিব আদালতে হাজিরা শেষে ফটকের সামনে মোটরসাইকেল রেখে পাশের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে দুজন মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে হাসিবের নামে একটি অস্ত্র মামলা হয়েছিল। সেই মামলার হাজিরা দিতে আজ আদালতে আসে।

খুলনা মহানগর পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার শিহাব করিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি। কারা, কী কারণে এ হামলা চালিয়েছে—এ বিষয়ে যাচাই–বাছাই চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা

প্রকাশঃ ০২:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫