ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:১৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 141

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা নিজ নিজ পদে জয়লাভ করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টায় কেন্দ্রীয় সংসদের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম ৫ হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট।

এদিকে, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন এবং ভোটগ্রহণের হার ছিল প্রায় ৭৭ শতাংশ।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

প্রকাশঃ ০২:১৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬