ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির ঝুলিতে ৬ আসন: নাহিদ ইসলামকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 41

নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার । ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-কে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি উল্লেখ করেন, মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ৬টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা একটি অসাধারণ অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যান নয়, বরং তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ, বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, চব্বিশের সেই উত্তাল দিনগুলোর কথা আজও আমাদের স্মৃতিতে অম্লান। আপনার নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যাভিমুখী করেছে। আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করেছে।

তিনি স্মরণ করেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর জন্য মূল্যবান। সে সময় নাহিদ ইসলামের কর্মদক্ষতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাঁকে মুগ্ধ করেছে বলেও মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “গণতন্ত্র তখনই বিকশিত হয়, যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে এবং নতুন ধারণা স্থান পায়। এনসিপির এই অল্প সময়ের সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের জনগণ—বিশেষ করে তরুণ সমাজ—নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার ঐতিহাসিক সুযোগ পেয়েছে। তাঁর প্রত্যাশা, নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

সবশেষে প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই অর্জন আগামী দিনের আরও বড় দায়িত্বের পূর্বাভাস। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশ—এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ন রাখে। মহান আল্লাহ তায়ালার কাছে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।

শেয়ার করুন

এনসিপির ঝুলিতে ৬ আসন: নাহিদ ইসলামকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশঃ ০৭:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬