ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১১: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাহিদ ইসলামকে শোকজ

  • প্রকাশঃ ০৯:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 28

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) কমিশনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলামের নিজস্ব রঙিন বিলবোর্ডগুলোতে ঢাকা-১১ উল্লেখসহ ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান প্রদর্শিত হয়েছে। এসব বিলবোর্ড রিটার্নিং অফিসারের নজরে আসে এবং জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থি ধরা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী, নির্বাচনের ৩ সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা করা যাবে না। এ কারণে নাহিদ ইসলামকে আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আগে নাহিদ ইসলাম নিজে বা তাঁর প্রতিনিধি ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দিতে পারবেন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ঢাকা-১১: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাহিদ ইসলামকে শোকজ

প্রকাশঃ ০৯:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬