ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ: এমিলিয়ানো মার্টিনেজ

খেলা ডেস্ক
  • প্রকাশঃ ০৬:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 11

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের স্মরণ করে তাদের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাসে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এমিলিয়ানো মার্টিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সফরের স্মৃতি স্মরণ করে মার্টিনেজ বলেন, “বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।”

বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি বলেন, “আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।”

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন মার্টিনেজ। সেই সফরের স্মৃতি এখনো মনে রেখেছেন আর্জেন্টিনার এই তারকা গোলরক্ষক।

শেয়ার করুন

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ: এমিলিয়ানো মার্টিনেজ

প্রকাশঃ ০৬:১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬