ঢাকা ১০:৩১ , Tue, ০১ Sep ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের গবেষণা ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার স্টাইপেন্ড

এ্যানী রহমান
  • প্রকাশঃ ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭
  • / 9
ছবি: লিঙ্কডইন

ক্যালিফোর্নিয়া, ১ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তিন বছর গবেষণার সুযোগ দিচ্ছে ‘স্ট্যানফোর্ড সায়েন্স ফেলোস’ ফেলোশিপ। ক্যারিয়ারের শুরুর পর্যায়ের মেধাবী বিজ্ঞানীদের জন্য এই ফেলোশিপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ অক্টোবর ২০২৬।

ফেলোশিপে নির্বাচিত গবেষকদের বছরে ৯৮ হাজার ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। এর পাশাপাশি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ এবং গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার দেওয়া হবে। স্থানান্তর ব্যয়ের জন্য সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার এবং যোগ্য ফেলোদের শিশু যত্ন ও ভিসা ব্যয়ের জন্যও সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

যেসব বিষয়ে গবেষণার সুযোগ

স্ট্যানফোর্ড সায়েন্স ফেলোসের আওতায় প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক পরীক্ষামূলক ও তাত্ত্বিক গবেষণার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং তত্ত্ব ও সিমুলেশনসহ অন্যান্য ক্ষেত্র।

তিন বছরের ফেলোশিপ

ফেলোশিপের মেয়াদ তিন বছর। সাধারণত ১ সেপ্টেম্বর ২০২৭ থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০৩০ পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে নির্বাচিতরা ১ জুলাই বা ১ আগস্ট ২০২৭ থেকেও ফেলোশিপে যোগ দিতে পারবেন। কোনো ক্ষেত্রেই ১ সেপ্টেম্বর ২০২৭-এর পর যোগদানের সুযোগ থাকবে না।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীদের ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে এবং ফেলোশিপ শুরুর আগের তিন বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে। এ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল গবেষণার অভিজ্ঞতা থাকতে পারবে।

বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও পোস্টডক্টরাল গবেষকেরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন না। একইভাবে, ১ মার্চ ২০২৭-এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন এমন প্রার্থীরাও আবেদন করার যোগ্য হবেন না।

যেসব নথি লাগবে

আবেদনের সময় প্রার্থীদের কারিকুলাম ভিটা, কভার লেটার, তিনটি সুপারিশপত্র, সর্বোচ্চ দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট এবং সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।

গবেষণা প্রস্তাবে গবেষণার সমস্যা, আগামী তিন থেকে পাঁচ বছরে সম্ভাব্য অর্জন এবং প্রস্তাবিত গবেষণায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কীভাবে সহায়তা করতে পারে, তা তুলে ধরতে হবে।

যেভাবে আবেদন করতে হবে

আগ্রহী প্রার্থীদের অ্যাকাডেমিক জবস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে সম্ভাব্য স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গবেষণার সহযোগিতা ও হোস্টিংয়ের বিষয়ে আলোচনা করতে হবে।

ফেলোশিপ পাওয়ার আগে অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যকে আবেদনকারীকে হোস্ট করতে সম্মত হতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬

বিস্তারিত ও আবেদন: স্ট্যানফোর্ড সায়েন্স ফেলোসের আবেদন পেজ

❤️
👏
🙂
😞

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের গবেষণা ফেলোশিপ, বছরে ৯৮ হাজার ডলার স্টাইপেন্ড

প্রকাশঃ ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭