ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ছয় হলের দেয়ালে ফাটল, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিনিধি
  • প্রকাশঃ ০১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 117

আজ সকাল ৫.২ মাত্রার ভূমিকম্প ঢাকাসহ আশপাশের এলাকায় অনুভূত হওয়ার পর জাবির সদ্য নির্মিত ছয়টি দশতলা আবাসিক হলে নতুন করে ফাটল দেখা দিয়েছে। মেঝে, দেয়াল ও ওয়াশরুমের বিভিন্ন স্থানে ফাটলের ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন হলগুলোর নিম্নমানের নির্মাণ ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের; আজকের ভূমিকম্প সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী সৌরভ ভূমিকম্পের মুহূর্তটি স্মরণ করে বলেন, “ভূমিকম্পের সময় আমি হলের ষষ্ঠ তলায় ছিলাম। হঠাৎ ভবনটি প্রায় ১৫ সেকেন্ড ধরে তীব্রভাবে কাঁপতে থাকে। আমরা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামি। নেমে আসার সময় প্রচণ্ড ভিড় এবং আতঙ্কের দৃশ্য দেখি। পরে বিভিন্ন স্থানে ফাটল দেখে আমাদের উদ্বেগ আরও বাড়ে।”

ভূমিকম্পের পর শিক্ষার্থীরা আতঙ্কে ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন। তারা জানান, তিন বছর আগে নির্মিত এই নতুন হলগুলোতে শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ ছিল। শিক্ষার্থীরা তাদের জীবননিরাপত্তা নিয়ে গভীর শঙ্কায় আছেন এবং দাবি করেছেন – অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ, সব আবাসিক ভবনের গাঠনিক শক্তির পুনর্মূল্যায়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “নতুন হলগুলো পূর্ববর্তী প্রশাসনের সময়ে নির্মিত। এই ভবনগুলোর নির্মাণে যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা স্পষ্ট। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। নিরাপত্তার স্বার্থে প্রকৌশল বিভাগকে জরুরি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ফাটলের প্রকৃতি পরীক্ষা করার জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”

সাম্প্রতিক এই ঘটনা জাবির অবকাঠামোগত নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্যাম্পাসে এখনো স্বাভাবিকতা ফিরলেও শিক্ষার্থীদের মনে আতঙ্ক ও অনিশ্চয়তা রয়ে গেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ছয় হলের দেয়ালে ফাটল, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

প্রকাশঃ ০১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫